আবাহন পূজা মণ্ডপ | Durga Puja Moulvibazar
Abahon logo
আবাহন পূজা মণ্ডপAbahon Pujamondop মৌলভীবাজার, বাংলাদেশ · প্রতিষ্ঠা ১৯৭৯Moulvibazar, Bangladesh · Est. 1979
f
২০২৬ / 2026
শারদীয় দুর্গাপূজা উদযাপন পর্ষদ Sharadiya Durga Puja Committee

দেবী আসছেন,
আবাহনে উৎসবের ডাক
The goddess arrives,
Abahon welcomes her home

১৯৭৯ সাল থেকে দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় শারদীয় দুর্গোৎসব আয়োজন করে আসছে আবাহন সংগঠন। Since 1979, the Abahon organisation has been proudly carrying forward its long tradition of celebrating the Sharadiya Durga Utsav.

স্থানVenue ফরেস্ট অফিস রোড, মৌলভীবাজার, বাংলাদেশ Forest Office Road, Moulvibazar, Bangladesh
প্রতিষ্ঠাFounded ১৯৭৯ / 1979
সংস্করণThis year marks ৪৭তম শারদীয় উৎসব The 47th annual celebration
Abahon wordmark
১৯৭৯
সাল থেকে প্রতিষ্ঠিত
Established
ফরেস্ট অফিস রোড
মৌলভীবাজার - ৩২০০
সিলেট বিভাগ, বাংলাদেশ
Forest Office Road
Moulvibazar 3200
Sylhet Division, Bangladesh
আমাদের কথাOur story

৪৫ বছরের ঐতিহ্য, একটি পরিবার 45 years of tradition, one family

শরৎকালে যখন সাদা কাশফুল আর আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়, জানান দেয় দেবী দুর্গার আগমনী বার্তা।

When kashful blooms white and clouds drift across the autumn sky, they carry the news — the goddess is coming.

শরৎকালে এই পূজা হয় বলে এর নাম শারদীয় দুর্গাপূজা। ত্রেতা যুগে রাক্ষস রাজা রাবণকে বধ ও সীতাকে উদ্ধারের জন্য রামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার পূজা করেছিলেন। অকালে হয়েছিল বলেই এর আরেক নাম অকালবোধন।

The puja takes its name from sharat, the autumn season in which it falls. Tradition holds that Ramachandra worshipped Devi Durga out of season — akal — before his battle with Ravana, giving the festival its other name: Akalbodhan.

আবাহন দুর্গা পূজা সংগঠনটি ১৯৭৯ সালে গঠিত হয়েছিল। আমাদের প্রাথমিক লক্ষ্য হল সারা বছর ধরে বাঙালি হিন্দু সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানের প্রচার ও উদযাপন করা এবং আমাদের সম্প্রদায়ের জন্য ধর্মের রঙিন সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখা।

Abahon was founded in 1979 right here in Moulvibazar. Our purpose runs year-round: sustaining Bengali Hindu social, cultural and religious life, and keeping a rich devotional tradition alive for the community here.

জগজ্জননী দেবী দুর্গার আগমনে আমাদের সবার দুঃখ, কষ্ট, হিংসা, দ্বেষ দূর হোক। সবার দেহ ও মনে ছড়িয়ে পড়ুক পবিত্রতা ও শান্তির বারতা।

With the arrival of the Mother of all worlds, may sorrow and ill will give way — and may peace settle over every home.

দুর্গাপূজা ২০২৬Durga Puja 2026

সময়নির্ঘণ্টThe five days

ষষ্ঠী থেকে দশমী, এই পাঁচটি দিনের প্রতিটিরই রয়েছে নিজস্ব আচার ও আলাদা তাৎপর্য। From Shasthi to Dashami, each of these five days has its own unique rituals and special significance.

ষষ্ঠী পূজার বাকি আর দিন days until Shashthi begins
মহালয়াMahalaya ১০ অক্টোবর, রবিবার10 October, Sunday
01 / 05

ষষ্ঠীShashthi

দেবী আগমন
Bilva nimantran
১৬ অক্টোবর, শুক্রবার
16 October, Friday

বোধন ও আমন্ত্রণের মাধ্যমে দেবীর আবাহন শুরু হয়, সন্ধ্যায় ঢাকের আওয়াজে মণ্ডপ মুখর হয়ে ওঠে।

The festival opens with bodhon — the formal invitation to the goddess — as the dhak begins at dusk.

02 / 05

মহাসপ্তমীMahasaptami

কলাবউ স্নান
Kola bou snan
১৭ - ১৮ অক্টোবর, শনিবার ও রবিবার
17 - 18 October, Saturday and Sunday

ভোরে নবপত্রিকা স্নান, এরপর দিনভর পূজা ও অঞ্জলি।

Pre-dawn bathing of the nabapatrika, followed by a full day of puja and anjali.

03 / 05

মহাষ্টমীMahasatami

সন্ধি ও কুমারী পূজা
Sandhi, kumari puja
১৯ অক্টোবর, সোমবার
19 October, Monday

অষ্টমী-নবমী সন্ধিক্ষণে সন্ধিপূজা- বছরের সবচেয়ে পবিত্র মুহূর্ত।

The junction of Ashtami and Navami brings Sandhi puja- the most sacred moment of the year.

04 / 05

মহানবমীMahanavami

হোম ও মহাযজ্ঞ
Homa, maha-yagna
২০ অক্টোবর, মঙ্গলবার
20 October, Tuesday

বড় হোম-যজ্ঞের আয়োজন, রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান।

A major fire ritual by day, cultural programmes by the community in the evening.

05 / 05

বিজয়া দশমীBijoya Dashami

সিঁদুর খেলা ও বিসর্জন
Sindur khela, immersion
২১ অক্টোবর, বুধবার
21 October, Wednesday

সিঁদুর খেলার পর দেবীকে বিদায় জানানো হয় বিসর্জনের মধ্য দিয়ে।

After sindur khela, the goddess is bid farewell with visarjan — until next year.

মহালক্ষ্মী পূজাMahalakshmi Puja ২৫ অক্টোবর, রবিবার25 October, Sunday
শ্রীশ্রী কালীপূজাSri Sri Kali Puja ৮ নভেম্বর, রবিবার8 November, Sunday
দুর্গাপূজা বৃত্তান্তAbout the festival

দেবী দুর্গা ও দুর্গাপূজাDevi Durga — names, symbols, origin

দুর্গা পৌরাণিক দেবতা। তাঁকে আদ্যাশক্তি, মহামায়া, শিবানী, ভবানী, দশভুজা, সিংহবাহনা ইত্যাদি নামে অভিহিত করা হয়। দুর্গ বা দুর্গম নামক দৈত্যকে বধ করেন বলে তাঁর নাম হয় দুর্গা।

Durga carries many names — Adyashakti, Mahamaya, Shivani, Bhavani, Dashabhuja, Simhavahana among them. She is called Durga for having slain the demon Durgama, and for delivering beings from durgati, worldly suffering.

কালিকা পুরাণ ও বৃহদ্ধর্ম পুরাণ অনুসারে, রাম-রাবণের যুদ্ধের সময় শরৎকালে মা দুর্গাকে পূজা করা হয়েছিল। হিন্দুশাস্ত্র অনুসারে শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন, তাই অকালের এই পূজার নাম অকালবোধন।

According to the Kalika and Brihaddharma Puranas, Rama worshipped Durga in autumn before facing Ravana — a season when, scripture holds, the gods are normally asleep. Worship at this "wrong" time gave the festival its name: Akalbodhan, the untimely awakening.

মহিষাসুর দেবদ্রোহী অসুর। দেবীপ্রতিমায় দেবীর পদতলে দলিত এই অসুর শুভ ও অশুভ শক্তির চিরকালীন দ্বন্দ্বে শুভের বিজয়ের প্রতীক।

Mahishasura, the buffalo-demon trampled beneath the goddess's feet, represents the ongoing struggle between good and evil — his defeat, the eternal victory of good.

প্রচলিত মূর্তিতে দেবীর ডানপাশে উপরে লক্ষ্মী ও নিচে গণেশ, বামপাশে উপরে সরস্বতী ও নিচে কার্তিক থাকেন। কলকাতার সাবর্ণ রায়চৌধুরী পরিবার ১৬১০ সালে এই সপরিবার দুর্গার প্রচলন করেন।

In the familiar arrangement, Lakshmi and Ganesh stand to the goddess's right, Saraswati and Kartik to her left. The Sabarna Roy Choudhury family of Kolkata is credited with establishing this "family" form of Durga around 1610.

গণেশের পূজা সর্বাগ্রে। তাঁর বাহন মূষিক, মায়া ছেদনের প্রতীক। লক্ষ্মী সমৃদ্ধির প্রতীক, বাহন পেচক। সরস্বতী জ্ঞানশক্তির প্রতীক, বাহন হংস। কার্তিক শৌর্যের প্রতীক, বাহন ময়ূর।

Ganesh is worshipped first, always. His vehicle the mouse, a symbol of cutting through illusion. Lakshmi represents prosperity, her vehicle the owl. Saraswati embodies knowledge, carried by a swan. Kartik, lord of valour, rides a peacock.

যোগাযোগGet in touch

আমাদের সাথে যোগাযোগ করুনVisit, call, or write to us

ঠিকানা
Address
ফরেস্ট অফিস রোড, মৌলভীবাজার - ৩২০০, বাংলাদেশ
Forest Office Road, Moulvibazar 3200, Bangladesh
ইমেইল
Email